রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে পিস্তলসহ বিপুল অস্ত্র- মাদক উদ্ধার, আটক ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালিয়ে পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করে।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক।

পুলিশ জানায়, সরকারি প্রতিষ্ঠানটিতে অস্ত্র ও মাদক কারবারি চলে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ