রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, চাঁদপুরের নৌসীমানার মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরা লাইটার জাহাজের বিভিন্ন স্টাফ রুমে মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের হামলায় তাদের মৃত্যু হয়েছে। এমভি আল-বাখেরা নামের জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম জানান, তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ