বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
সারাদেশ

নালিতাবাড়ীতে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হলো- ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের পুত্র সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান।

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা বলেন, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে এসে সেখান থেকে আজ ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম