বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
সারাদেশ

ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক তরুনী মেয়ে থেকে ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে। এ ঘটনায় তাকে এক নজর দেখতে তার বাড়িতে মানুষ ভীর করছে।

জানা যায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার। এদিকে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবনী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় আমার কোন দুঃখ নেই। বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচারণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়ীতে আসি। পরে আমার বাড়ীর মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পড়িয়ে দেই। শনিবার সকালে মুরব্বীদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিলো। কোন ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রুপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম