বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
সারাদেশ

সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১৫ বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বের) রাত সাড়ে ৯ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও তাদের দায়িত্ব গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল। এদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম আহমেদ জানান, ১৫ বাংলাদেশি নারী ও শিশু সাজা শেষে আজ রাতে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম