রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

শুক্রবার ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশী ও একটি দেশী পিস্তল এবং একতটি সুটারগান।

যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। এ সময় তার নিজস্ব দলের লোক এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়।

লুন্ঠিত এ সকল অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মর্মে বলে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে। এছাড়াও নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখে বলেও গোয়েন্দা আসে। ফলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ