রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

চাকা পাংচার হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার চাকা পাংচার হয়ে আতঙ্কে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (৪২) উপজেলার পশ্চিম চরজব্বর এলাকার মমিন নগর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি লক্ষীপুর সদর উপজেলা শাখার ব্রাক এনজিওয়ের ম্যানেজার ছিলেন।

লক্ষীপুর জেলার ব্রাক এনজিও ম্যানেজার মো.সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের আমির সিএনজি যোগে দিকে লক্ষ্মীপুর থেকে মায়ের সাথে দেখা করতে নোয়াখালীর সুবর্ণচরের নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার এলাকায় আসলে যাত্রীবাহী সিএনজির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভয়ে তিনি আতঙ্কিত হয়ে সিএনজিতে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিল। চাকা পাংচার হলে সিএনজিতে থাকা কোন যাত্রী আঘাত পাননি। তিনি আতঙ্কে অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, আগে থেকে তিনি হার্টের রোগী ছিলেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ