রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বগুড়ার সাবেক এমপি রাগিবুল হাসান রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করেছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ