মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাটি বাহী ড্রাম ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় সাব্বির মন্ডল নামে আরেক মোটরসাইকেল চালককে গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক হলেন-উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শেফালী খাতুন স্থানীয় এ্যাশেনশিয়াল নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯ টায় চাচা সাব্বির মন্ডলের মোটরসাইকেলে চড়ে বাসায় যাচ্ছিলেন। পিছন থেকে মাটি বাহী ড্রাম ট্রাক তাদের সজোড়ে ধাক্কা দিলে ঘটনা স্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় সাব্বির মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক টিতে আগুন লাগিয়ে দেয়,ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ড্রাম ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ট্রাক চালক ও হেলপার পলাতক, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ