মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় হাওর নেই, তবু হাওর কর্মশালা; প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় হাওর না থাকলে ও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীর পাওয়া চিঠি থেকে এমনটা জানা যায়। প্রেসক্লাবসহ মাত্র ১২ জন গণমাধ্যমকর্মীকে দাওয়াত দিয়ে বৈষম্য করায় অনন্য গণমাধ্যমকর্মীদের মনে ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক, সাতক্ষীরা সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সাধারণ শাখা সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে এ বিষয় জানানো হয়।

বাসসের জেলা সংবাদদাতা আসাদুজ্জামান আসাদ বলেন, এই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলায় কর্মরত প্রথম সারির অধিকাংশ গণমাধ্যমকর্মীকে দাওয়াত না দেওয়ায় আমি হতভাগ হয়েছি। তবে স্বৈরাচার সরকারের দোসরদের অনেককে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় জলাভূমি থাকলে ও হাওর না থাকায় এ বিষয়ে কর্মশালা সাংবাদিকদের কোনো কাজেই আসবে না। এটি সরকারের অর্থ অপচয় ছাড়া অন্য কিছু না!

এ বিষয়ে মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরাতে বাঁওড় থাকলে ও কোনো হাওর নেই। দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাক্ষণবাড়িয়া—অর্থাত্ এই সাত জেলার শুধু হাওর আছে। তাছাড়া আর কোনো জেলায় হাওর নেই। জলাভূমি নিয়ে কর্মশালা করলেও কাজে আসতো। এই কর্মশালা সরকারি অর্থ অপচয় ছাড়া কিছুই না।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও প্রণয় বিশ্বাসকে একাধিক বার ফোন করা হলে ও রিসিভ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ