রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

তারাকান্দায় পিকআপভর্তি ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ আটক ৩

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন -জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শাহমত আলীর ছেলে পিকআপ ড্রাইভার মোহাম্মদ আলী (২৪) ও শুক্কুর আলীর ছেলে মোঃ মনির মিয়া (২৩) এবং উত্তর মহামারী গ্রামের শফিকুল ইসলাম (২২)।

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তারাকান্দা-ধোবাউড়া সড়কের হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। উক্ত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ধোবাউড়া থেকে আসা পিকআপ যার রেজিনং- ঢাকা মেট্রো ন-১১-৯১৪৩ কে সন্দেহজনক মনে হলে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। কম্বলসহ পিকআপ ও গ্রেফতারকৃতদের থানা হেফাজতে আনা হয়েছে। মামলা রজুর পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ