মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছবি (২৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ছবি মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে।

জানা গেছে, সকালের দিকে ছবি তার এক নিকট আত্মীয়র সঙ্গে মোটরসাইকেল যোগে গাংনী যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ছবিকে বহন করা মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছবি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে ছবির মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ছবির নিকট আত্মীয়রা হাসপাতালে এসে তার লাশ সনাক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ