রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর হাতে ৮ জুয়াড়ী আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনী বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, বাংলা মদ ও নগগ টাকাসহ আট জুয়াড়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ডের মালিক হারুনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আকটকৃতা হলেন-কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সেলিম, একই উপজেলার পারলাট গ্রামের ওয়াহাবের ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হক, ঝিনাইদহ শহরের নতুনকোর্টপাড়ার আইয়ুব মুন্সির ছেলে মা: শাহিন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ফকির আহম্মেদের ছেলে মোঃ রবিউল ইসলাম, একই গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে মনির উদ্দীন, কোটচাঁদপুর আদর্শপাড়ার মালেক সরদারের ছেলে অমেদুল সরদার ও ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের নাওশাদ শাহ’র ছেলে আহসান হাবিব।

অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১৩ হাজার ৬৫৯ টাকা, জুয়ার ওয়ান টেন বোর্ড, ডার্ক পিন, জুয়ার গুটি, মদ, মোমবাতি, গোলাপ পানি ও বেশ কয়েকটি মোবাইল সেট জব্দ করে।

আটককৃতারা পুলিশকে জানিয়েছেন, ঝিনাইদহের বিপ্লব ও কোটচাঁদপুরের হারুন এই জুয়ার বোর্ডের মালিক। ৫ আগষ্টের পর কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে এই চক্রটি গোপনে জুয়া খেলা চালিয়ে আসছিল। এসব জুয়ার বোর্ডে দেশের দক্ষিনাঞ্চলের জেলা থেকে আগত জুয়াড়িরা অংশ নিয়ে থাকে।

কোটচাঁদপুর মডেল থাকার ওসি কবির হোসেন মাতুব্বর খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, আটক জুয়াড়িদের বুধবার সকালে কোর্টে চালান করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।।

সর্বশেষ পাওয়া সংবাদ