মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার
advertisement
সারাদেশ

বেনাপোলে পৃথক অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের চোরাপথে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিন অনুপ্রবেশকারী এবং ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

আটক তিন অনুপ্রবেশকারী হলো-সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের সাইফুল মোড়ের ছেলে রসূল মোড়ল (২০), খুলনার তেরখাদা উপজেলার পাড়াজাড়ি গ্রামের দাউদ মোল্লার ছেলে আহমেদ মোল্লা (২৫) ও জয়পুরহাট জেলা সদরের হিসমি গ্রামের জব্বার মোল্লার মেয়ে রুবি খাতুন (২২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তিনজন অনুপ্রবেশকারী এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

সর্বশেষ পাওয়া সংবাদ