সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় এবং মাছখোলা শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে দুই আরোহী সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় এসে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। ঘাতক ট্রাকটির নাম্বার খুলনা মেট্রো ট ১১ ২২০৫।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ পাওয়া সংবাদ