মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় কাপ-২০২৪’ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বিজয় কাপ-২০২৪’ টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রাত ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ও মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াকে সন্মাননা স্মারক দিয়ে বরণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এরপর বিজয়ী দল (অর্থনীতি বিভাগের ৬ষ্ঠ ব্যাচ) ও রানার্সআপ দল (বাংলা বিভাগের ৬ষ্ঠ ব্যাচ) এবং আয়োজক কমিটির সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্পোর্টস কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, জান্নাতুল মাওয়া মুন (চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ), নজরুল ইসলাম (সমন্বয়ক, প্রক্টোরিয়াল বডি), শিক্ষক, কর্মকর্তাসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মেহেদী হাসান মৃদুল, বর্তমান সভাপতি শতাব্দী হাসান শুভ ,সাধারণ সম্পাদক জাহিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও হিসাবরক্ষক মুনিমসহ ক্রিয়া উৎসাহী শিক্ষার্থীবৃন্দ।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস আ্যসোসিয়েশনের সভাপতি শতাব্দী হাসান শুভ খেলার মাঠ ও প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রীসহ কিছু দাবি মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কাছে বিনীতভাবে উপস্থাপন করেন।

image

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনের এরকম সুন্দর আয়জনের জন্য শুভকামনা জানান এবং শিক্ষার্থীদের দাবি সামর্থ্য অনুযায়ী পুরণ করার আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে উৎসাহিত করেন।’

image

সর্বশেষ পাওয়া সংবাদ