সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বিজয় দিবসে ঝিনাইদহ বিএনপির বর্নাঢ্য শোভাযাত্রা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও র‌্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। বিরাট শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়।

এতে জেলা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। ঝিনাইদহ প্রেসক্লাব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল মাখন, এম, রবিউল ইসলাম রবি, আব্দুল হাই, সোহেল আহম্মেদ, শিপলু জামান প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনেও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ