সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
সারাদেশ

সিংগাইরে বিজয় দিবসে সংবর্ধিত হলেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা হয়েছেন সংবর্ধিত ।

এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় পতাকা উত্তোলন, মেলা উদ্বোধন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধার হাতে সন্মাণনা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জি.আলহাজ্ব মো.ইউনুস,উপজেলা প্রানী সম্পদ অফিসার মো.সাজেদুল ইসলাম,সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খাঁন বিবেক ও সাংবাদিক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ