সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

বেনাপোলে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল ও মদসহ আটক ১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী এবং রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল গাঁজা উদ্ধার করেছে এবং ১২ বোতল বিদেশি মদসহএক জনকে আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাসে তল্লাশি করে এবং রঘুনাথপুরের সীমান্ত এলাকায়।
বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। বিদেশি মদসহ একজনকে আটক করা হয়।

আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে অপর একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশি মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য গাঁজা ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে। এবং মাদকদ্রব্যসহ হরিদাসকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সর্বশেষ পাওয়া সংবাদ