সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ভারতে আটক ৬ বাংলাদেশী জেলেকে বেনাপোল দিয়ে হস্তান্তর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ এক বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার ঠেঙ্গামারী গ্রামের জব্বার সরদারের ছেলে রাজু সরদার (৩১), একই থানার কামরাঙ্গা গ্রামের মৃত্যু জিন্দার আলী খানের ছেলে ইসরাত খান (৪৮), একই গ্রামের হাসান শিকারীর ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), আব্দুর রশিদের ছেলে বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের মৃত্যু মজিদ শেখের ছেলে ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ মুকাসের আলীর ছেলে শেখ রাসেল (৩৬)।

ফেরত আসা রাজু সরদার বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মাছ ধরার সময় নদী থেকে আমাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড দমদম থানা পুলিশের নিকট সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে আদালতে নিলে আদালত আমাদের প্রত্যেকের এক বছর করে সাজা দেন। দমদম সেন্ট্রাল কারাগারে এক বছর সাজা ভোগ শেষে শনিবার দেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসাদের আইগত প্রক্রিয়া শেষে নিজ নিজ বাড়িতে ফরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ