সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
সারাদেশ

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি-ঘর ভাংচুর, আহত ২৫

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে পুঁজি করে এলাকায় সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে বিএনপি সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের ৩০ বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। আগুন দেওয়া হয় গোয়াল ঘরে। সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হন।

সরজমিনে পরিদর্শনকালে এলাকাবাসী জানান, সাতগাছী মসজিদে গত শুক্রবার মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাকিম মোল্যা বক্তব্য রাখেন। সেই বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার নাতি ছেলের সূন্নতে খৎনার অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন তোলেন। সাধারণ সম্পাদকের এ কথার প্রতিবাদ করেন সভাপতি মতলেব মোল্যা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে মতলেব মোল্যা ও হাকিম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষে তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্যা (৪০), জাফর মোল্যা (৩০), রুপচাঁদ (৩৫) জামেলা খাতুন (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন(৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আব্দুল হাকিম (৭৫), রাশেদ আলী (২৫) সহ ২৫ ব্যক্তি আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার হামলা পাল্টা হামলার জের ধরে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যা ও সাধারন সম্পাদক হাকিম মোল্যার সমর্থকরা আবারো দফায় দফায় একে অপরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালাতে থাকে। হামলায় কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্যা, কাদের মোল্যা, জালাল মেল্যা, জান্নাত আলী, ফিরোজ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলী সহ ৩০ বাড়ি ভাংচুর করা হয়।

এদিকে শৈলকুপা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড হুমায়ন বাবর ফিরোজ অভিযোগ করেছেন, বিএনপির কাঁধে ভর করে সাতগাছি এলাকার কতিপয় আ’লীগ নেতা এই হামলা ও ভাংচুরের নেতৃত্ব দেন। এই মারামারির সঙ্গে দলীয় কোন্দল নয় বরং সামাজিক দলাদলি রয়েছে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিএনপি সমর্থিত দুইটি সামাজি দল তুচ্ছ ঘটনা দিয়ে সাতগাছি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। শনিবার সকালে কিছু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ