সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা!

সাব্বির মির্জা।। সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন।

উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে ফসলী আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি সময় হামকুরিয়া গ্রামের প্রভাবশালী মো. আলাউদ্দিন (৫৫), মো. নবিরুদ্দিন (৪০), মো. ওমর আলী (৪৫), মো. মগর আলী (৪২), মো. জিল্লার হোসেন (৩৫), মো. জাকিরুল (৩০) ও মো. তারিকুল ইসলাম শফি (৪২) জোপূর্বক ভাবে ভোগদখলের জন্য পায়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গং ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর পর জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সবগুলো ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে আবাদ করেছিলাম। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।

প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মো. রহমত আলী বলেন, ভোরে এসে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এসময় বাঁধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মো. আলাউদ্দিন ও মো. নবিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ