সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বেনাপোলে আবাসিক হোটেল থেকে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসনের একটি টাস্কফোর্স টিম। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অভিযান চলে।

বিজিবির একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ভারতীয় মালামাল শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এনে তা জড়ো করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এমন সংবাদ জেলা প্রশাসনের কাছে আসে। সেই সংবাদের ভিত্তিতে ৯৪ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ রাসেল মিয়ার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। একই সাথে বিজিবির ৩০জন সদস্যকে নিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ৯টি কোটি এবং ৩২৯টি স্কিন ক্রীম। যার বর্তমান বাজার মূল্য ২৩ লাখ ৫ হাজার ২শ টাকা। জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ