সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

অনুমোদন বিহীন মাটি উত্তোলনের অভিযোগে এক মাসের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অনুমোদন বিহীন মাটি উত্তোলনের অভিযোগে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্চ গ্রামের বছির মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, কয়েকদিন ধরে উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্চ গ্রামে একটি ডোবা থেকে অনুমোদন বিহীন এক্সকাভেটর দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন আব্দুর রহিম। মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে এক্সকাভেটর জব্দ ও তাকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেওয়া হয় অনুমোদন বিহীন কেউ এই কাজে জড়িত হলে এরথেকে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ