সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো চোরাকারবারি

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১ কেজি স্বর্ণেরবার জব্দ করেছে (বিজিবি-৬)। এ সময় কাউকেই আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

image

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ চোরাচালান করা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে বারাদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সমহ সন্দেহভাজন একজন ব্যক্তি সীমান্তের দিক অতিক্রম করতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করেন এবং খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ০১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণেরবারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এব জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ