সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় নির্বাচিত জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়। পরে বেলা পৌনে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহিয়সী নারী বেগম রোকেয়া দিবসে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেয়া হচ্ছে। বেগম রোকেয়া ব্যক্তির নাম নয়, প্রতিষ্ঠানের নাম। নারী অগ্রযাত্রার অগ্রদূত। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যায় নারী। নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ইস্রাফিল প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম কবীর আহম্মেদ, গীতাপাঠ করেন সুনিল মল্লিক, বাইবেল পাঠ করেন লিন্টন রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুবর্ণ মানব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতামা মিতা। অনুষ্ঠানে জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন, আয়েশা আক্তার রিক্তা,শারমিন জামান প্রমুখ। সভা শেষে সমাজের বিভিন্ন কাজে অসামান্য অবদান রাখায় ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ