সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর)বিকাল ৩টা থেকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। উক্ত ক্বিরাত সম্মেলননে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ক.ম.ছাদেকুর রহমান।

আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে বাংলাদেশসহ ছয়টি দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুলাহ আল-ফারুখ, বাংলাদেশের শাইখুল কুরার ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, মিশরের ক্বারি ইয়াসমির শারকাওয়ী, ইরানের ক্বারি হামীদ রেজা আহমদী ওয়াফা কূর্দিস্তান, ইরাকের ক্বারি ড. কোচার ওমর, পাকিস্তানের ক্বারি মোহাম্মদ আনোয়ার নাফীসী, মরক্কোর ক্বারি ইলিয়ান আল-মিহয়াউঈ ও চট্টগ্রামের ক্বারি হিজবুল্লাহ আল মুজাহিদ।

ইতিমধ্যে তারা ক্বিরাত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার এসে পৌছেছেন।

ক্বিরাত সম্মেলনে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ