মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনাী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনাী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট,১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ৫৬৬টি বুলেট গণনা করা হয়েছে। এরপর আরও ১০-১৫টি বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ