শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

হরিরামপুর আ. লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পর এবার সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে ডিবির (ঢাকা) সহায়তায় আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে হরিরামপুর থানার ওসি মুমিন খান ঢাকা থেকে আব্দুর রবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মুমিন খান বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা শহরের মিরপুরের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিমের সহায়তায় হরিরামপুর থানা পুলিশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করে। রবিবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

দেওয়ান রবের ভাগিনা টিপু জানান, গত শনিবার ঢাকার মিরপুর থেকে আমার মামাকে আটক করে পুলিশ। গত রাত তিনটার দিকে তার মামাকে হরিরামপুর থানায় নিয়ে আসে পুলিশ ।

প্রসঙ্গত,২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার বাড়ি ভাঙ্গচুরসহ তিনজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল একটি মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে দেওয়ান আব্দুর রবকে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল