মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার আসামি ছিনতাই

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দুই সপ্তাহের ব্যবধানে নড়াইলের কালিয়া উপজেলায় ফের হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির শেখ উপজেলার আলিম শেখের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ