শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.২ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। গত এক সপ্তাহে এ জেলায় তাপমাত্রা কমেছে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস এরও বেশি। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে তারা নানা উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আগুন জ্বালিয়ে বা গরম কাপড় পরিধান করে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।

এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও সমাজের সচ্ছল মানুষদের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন এসব দুর্বিসহ অবস্থায় থাকা মানুষজন। তারা আশা করছেন, সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়িয়ে গরম কাপড়, কম্বল, খাবার এবং শীতকালীন অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এই সংকটময় মুহূর্তে সহযোগিতার হাত বাড়ানো হলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রবিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। এটি চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল