সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেতে মিলল অটোচালকের মৃতদেহ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গলাকাটা ব্রীজের উত্তর পাশে জনৈক মানিকের টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

মৃতদেহের আনুমানিক বয়স ৪৮ বছর। তার পড়ণে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। সুরতহাল রিপোর্টকালে মৃতদেহের কোমর থেকে অটো বাইকের চাবি, শার্টের পকেট থেকে বাটন মোবাইল ও একটি টর্চ লাইট সহ কিছু টাকা উদ্ধার করেছেন পুলিশ।

স্থানীয় বাসিন্দারা লাশ হওয়া অজ্ঞাত ব্যক্তিকে বিভিন্ন সময়ে রাস্তায় অটোবাইক চালাতে দেখেছেন বলে জানিয়েছেন। তাদের ধারণা, গুপ্ত ঘাতকেরা চালককে হত্যা করে তার অটো বাইকটি ছিনিয়ে নিয়ে গেছে। তবে মৃতদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহালকারী তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই মাসুদুর রহমান জানিয়েছেন।

image

সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশারফ হোসেন বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো কিছুই বুঝতে পারছি না ।

সর্বশেষ পাওয়া সংবাদ