শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

উজার হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যানের বনজসম্পদ

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। উজার হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা জাতীয় উদ্যানের বনজসম্পদ। বনজসম্পদ রক্ষার বিপরীতে অর্থঅপচয় প্রকল্পের মাধ্যমে চলছে লুটপাট। স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে ক্যাম্প অফিসার সিরাজুল ইসলাম মিয়া বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন।

গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকবার স্থানীয়দের হাতে ধরা পড়লেও দেখার যেনো কেউ নেই। একারণে প্রায় দু’বছর যাবত গাছ কেটে পাচার করা ছাড়াও গাছ রোপন প্রকল্পের বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেও এখনো নির্ভিঘ্নে চলছে তার অপকর্ম।

Imported from WordPress: image-4.png

২০২৩-২০২৪ অর্থবছরে কুয়াকাটা জাতীয় উদ্যানের পাঞ্জুপাড়া, হুচেনপাড়া, বাবুর বাজার, ধোলাই মার্কেট, জেলেপাড়া এলাকায় ঝাউ গাছের চারা রোপনের নামে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম মিয়ার বিরুদ্ধে। এছাড়া জেলেপাড়া এলাকায় রোপনকৃত ঝাউ গাছের চারার মধ্যে তরমুজ চাষ করা হয়েছে। স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে করা এই অপকর্মের নাটেরগুরু সিরাজুল ইসলাম মিয়া।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবী অনুযায়ি- ‘কুয়াকাটা জাতীয় উদ্যানের গাছ কেটে লাকড়ি হিসেবে বিক্রি করা হচ্ছে। কুয়াকাটা পৌর এলাকার হোটেল, রেস্তোরাঁ এবং বাসাবাড়ি এবং বিভিন্ন ব্যবসায়ির কাছে এই লাকড়ি বিক্রি করা হয়।’

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘বনবিভাগের গাছ কেটে ভ্যান, ঠেলাগাড়িতে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এসব গাছ নৌকা তৈরি এবং মেরামতের কাজ করা হচ্ছে। এছাড়াও ব্যবহার করা হচ্ছে তরমুজ সহ বিভিন্ন কৃষি ক্ষেতের বেড়া দেওয়ার কাজে।’

এবিষয়ে ক্যাম্প অফিসার সিরাজুল ইসলাম মিয়ার যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করে অভিযোগ অস্বীকার করেন।

কুয়াকাটা রেইঞ্জ অফিসার আবুল কালাম আজাদ বলেন- ‘ও বোকা। ভুল করছে কিন্তু ভুল সংশোধনের তো উপায় আছে। আপনি অফিসে আসেন; এক সাথে চা খাবো।’

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ তারিকুল ইসলাম সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা বলেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল