সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বগুড়া সোনাতলার সাবেক মেয়র গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ