সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

হরিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলজার আটক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে ঢাকা থেকে ডিবির (ঢাকা) একটি দল আটক করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হরিরামপুর থানার ওসি মুমিন খান গোলজার হোসেন বাচ্চুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মুমিন খান জানান, ঢাকা শহরের একটি বাসা থেকে ঢাকা ডিবির একটি টিম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে আটক করে। তার বিষয়ে ডিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। গোলজার হোসেনের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বিষয়টি আমরা ডিবি পুলিশকে জানিয়ে দিয়েছি। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা তিনি জানেননা।

গোলজার হোসেন বাচ্চুর ছেলে সাদ্দাম হোসেন সেতু জানান, গত পরশু রাত থেকে তার বাবার খোঁজ পাচ্ছিলেননা। তার বাবার নাম্বারও বন্ধ পান। এরপর তার বাবা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে একটি নাম্বার থেকে কল করে তাদের জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ