সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ভালুকার যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)দিনগত রাতে মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আবু রায়হান, মো. আকিব হাসান আপন, ফাহিম হাসানকে আটক করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃতদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল।তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আসামিদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মেজর মো. নোমান মুনসি জানান, মাদক কারবারি যতই প্রভাবশালী ও শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ