সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে ভভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাপাসিয়া টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের আব্দুল হেকিমের ছেলে শাজাহান সাজু ও তার পরিবার।

সাংবাদিক সম্মেলনে শাহজাহান সাজু ও তার স্ত্রী অভিযোগ করেন, তিনি একটি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কৃষকদল নেতা সিদ্দিকুর রহমান মূসা, জনৈক তারেক, খাইরুল ইসলাম আপন, সুমন মিয়া ও রেজাউলের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। দাবিকৃত টাকার মধ্যে ৫লাখ টাকা গত ১৭ নভেম্বর সুমনের নিকট দেওয়া হয়। কিন্তু তারা আরো ৫ লাখ টাকা না দেওয়ায় বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে গত ১৭ দিন ধরে বাড়ি ছেড়ে গাজীপুর শহরে এসে বসবাস করছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী শাহজাহান সাজু তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাজু আরো জানান, তাদের বাসার সামনে মাদক ব্যাবসা ও মাদকের আসরের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কারণে তারা ক্ষীপ্ত হয়ে এইসব ঘটনা ঘটায়।

সর্বশেষ পাওয়া সংবাদ