সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সোমবার (২ ডিসেম্বর) ঝিনাইদহের মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষাভ মিছিল কর্মসুচি পালিত হয়। মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ষ্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?। এসময় ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না।

ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ