সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স কমিটি।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানকালে তিনি বলেন, শহরের ফতেহ আলী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। প্রতি লিটারে ১৬৭ টাকা নির্ধারিত মূল্য থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকায়। ভোক্তা অধিকার আইনে শহীদুল স্টোরকে ১০ হাজার ও সিদ্দিক স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ