সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
সারাদেশ

মানিকগঞ্জে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিন যুবক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জেলা পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা ছিল। সেই মৌখিক পরীক্ষার প্রকৃত তিনজন পরীক্ষার্থীর পরিবর্তে অন্য তিনজন যুবক পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় তাদের সন্দেহ হলে আটক করা হয়। পরে টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন তারা।

প্রেফতারকৃতরা হলো-মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের মো. শামীম খান, মো. ইসমাইল খান ও মো. নাজমুল হোসেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ বিষয়ে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আর গ্রেফতারকৃত তিনজন আসামিকে আজ (শনিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ