সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
সারাদেশ

সিংগাইরে গৃহবধু হত্যা কান্ডে জড়িত পরকিয়া প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : পরকিয়া সম্পর্কের জেরে মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার ৩ দিন পর হত্যাকারী প্রেমিক মাদ্রাসা শিক্ষক মাহদী হাসানকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

মাহদী হাসান কিশোরগঞ্জের কুরিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক।

এদিকে নিহত গৃহবধু তানিয়া আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার সভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানান, স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধু তানিয়া আক্তারের সাথে মোবাইলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক মাহদী হাসান পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু গৃহবধু তানিয়া আক্তার মাহদী হাসান ছাড়াও একাধিক পুরুষের সাথে পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে গৃহবধু তানিয়াকে শাসন ও নিষেধ করেন পরকিয়া প্রেমিক মাহদী হাসান। এরপরও মাহদী হাসানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তানিয়া একাধিক পুরুষের সাথে সম্পর্ক চালিয়ে যায়। এতে মাহদী হাসান ক্ষিপ্ত হয়। এরপর গত ২৫ নভেম্বর রাতে তানিয়া আক্তারের সাথে দেখা করতে কেক নিয়ে মাহদী হাসান তানিয়ার শ্বশুড় বাড়ি যায়। তারপর কৌশলে গৃহবধু তানিয়াকে বাড়ির বাথরুমের কাছে নিয়ে মারধর করে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা আবুল হোসেন সিংগাইর থানায় একটি মামলা করেন।

IMG-20241129-WA0003

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস জানান, ঘটনার পর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মাহদী হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গৃহবধু তানিয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ