সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুর নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।

অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, ” সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুর ১২ টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ