সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীর ইউপি চেয়ারম্যান চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ