বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
সারাদেশ

নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)।

বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মো.ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মেবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, উদ্ধারকৃত মোবাইল বাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ