শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

সিংগাইরে আজকালের খবর প্রতিনিধি মামুনের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আজকালের খবর পত্রিকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সদস্য আবদুল্লাহ আল-মামুনের বাবা অবসরপ্রাপ্ত ইউপি সচিব আফজাল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকার কেয়ার স্পেশালিষ্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তার বাড়ি উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জইল্যা গ্রামে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি  ১ স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা, নাতনীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয় মাঠে তার  জানাযা নামাজ শেষে স্থানীয়  দাশেরহাটি সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম চৌরাস্তায় অটোরিকসা- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

সাংবাদিকের বাবার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক “দৈনিক জবাবদিহি” পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম ও সদস্য সচিব “দৈনিক ইনকিলাব” পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা শোক প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল