বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ-রানীরহাট
আঞ্চলিক সড়কের গোন্তাবাজার নামক স্থানে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ দুপুরে পাবনা জেলার সুজানগর উপজেলা রাইপুর ক্ষেত পাড়া গ্রামের সরোয়ারের হোসেনের ছেলে মোস্তফা সেলিম তার নিজস্ব সুজোকি জিক্সার পাবনা ল-১৩-৩৮২৪ মোটরসাইকেল নিয়ে বগুড়া জামিল মাদ্রাসায় যাওয়ার সময় গোন্তা বাজারে পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রানীরহাট বাজারে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত হয়েছে বলে জানান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবার থেকে লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ