শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

কক্সবাজারে ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ, অচল পুরো শহর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপন অনুমতির দাবিতে ৩ ঘন্টা ধরে জেলা শহরের ডলফিন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে সেন্টমার্টিনের বাসিন্দারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার সময় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ শুরু করে। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুপা ইয়াসমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী দাবি মেনে নেওয়ার কথা জানালেও সড়ক থেকে সরেনি বিক্ষোভকারীরা।

এদিকে দ্বীপবাসীদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে কক্সবাজার মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।

সমাবেশে এসে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুপা ইয়াসমিন বলেন, আপনাদের সাথে আমরা একমত। আপনাদের দাবি গুলো আমারা ওর উর্দ্ধতন কর্মকর্তাদের জানাবো। এসময় স্লোগান দিয়ে বিক্ষুদ্ধ জনতা বলেন, সমাধানের কথা অনেক শুনেছি। যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। পরে তারা নির্বাহী কর্মকর্তা চলে যায়।

আন্দোলনের প্রধান আকতার নূর বলেন, আমরা রোদে পড়ে যাচ্ছি। তারপর কেন ডিসি স্যার আসতে পারছে না। এসি রুমে তিনি কি করেন।

কক্সবাজার বেড়াতে আসা পর্যটক ফিরোজ আহমেদ বলেন, ২ ঘন্টা ধরে সড়কে আটকে আছি। গাড়িও চলাচল করছে না। ২টা ৩০মিনিটে আমার ফ্লাইট। চিন্তায় আছি। যদি টিকিট মিস করি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছি।অনেক পর্যটক আটকে আছি।বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল