বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত শিল্পী আক্তার নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গারাদিয়া এলাকার কাসেম আলীর মেয়ে।

সোমবার (১৮ নভেম্বর) ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত শিল্পী আক্তার গত শনিবার (১৬ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন রবিবার (১৭ নভেম্বর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ভর্তি ২৯ জনের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ৪ জন, শিশু ২ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন এবং ছুটি নিয়েছেন ২১ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ