বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

ময়মনসিংহে চুরি যওয়া শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে নগরীর থানাঘাট সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির থেকে চুরি যাওয়া কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।সেইসাথে এ ঘটনার সাথে জড়িত প্রশান্ত কর্মকার (৩৩)নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংএ জানান, গত রোববার (১৭ নভেম্বর) দুপুর দু’টা থেকে বিকেল চারটার মধ্যে নগরীর থানাঘাট সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সন্ধ্যা ৬ টায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়।

এ ব্যাপারে রাত সাড়ে আটটায় শিব মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৪৩, তারিখ- ১৭/১১/২০২৪ ইং, ধারা- ৪৫৪/৩৮০ দঃবিঃ)।

পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকসা ও রিকসার চালককে শনাক্ত করে। ওই চালক পুলিশকে জানায়, শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে নগরীর কাঁচিঝুলিস্থ টাঙ্গাইল বাসস্ট্যন্ডে পৌছে দিয়েছেন। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরকে শনাক্ত করে শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকা রয়েছে বলে নিশ্চিত হন।

এরপর মামলা দায়ের হওয়ার চার ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি প্রশান্ত কর্মকারকে গ্রেফতার এবং তার হেফাজত হতে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। প্রশান্ত কর্মকার টাঙ্গাইল জেলার সদর থানাধীন বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রেস ব্রিফিংকালে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও এসআই অসিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ