সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো.জাহাঙ্গীরের স্ত্রী।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে রেইলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। ভিকটিম চৌমুহনী পৌরসভার ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ